০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

পাকুন্দিয়ায় ফেসবুকে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

কটিয়াদী(কিশোরগঞ্জ),প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে ‘জয় বাংলা – জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট দেওয়ায় ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২ মে) পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল ও সদস্য সচিব শাহিন আলম জনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তাদের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাকুন্দিয়া উপজেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ১০ নং সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো.মোনায়েম খাঁনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও বলা হয়, উপজেলা শাখার আহ্বায়ক ও সদস্য সচিব এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন এবং সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট দেওয়া এবং সাংগঠনিক কাজে তার সংশ্লিষ্টতা না পাওয়া সেইসাথে  সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ পাওয়ায় তাকে দল থেকে  বহিষ্কার করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ১১:৩৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬