০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

দুর্ঘটনায় আহত বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন

ডেস্ক রিপোর্ট

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। ৮৩ বছর বয়স হলেও এখনও শুটিং নিয়ে ব্যস্ত থাকেন তিনি। আর এবার সেই শুটিং কেন্দ্র করেই আহত অমিতাভ বচ্চন। ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর শুটিং চলাকালে পড়ে গিয়ে হাঁটুতে চোট পেয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন।

তবে চোট গুরুতর নয় বলে জানিয়েছেন অভিনেতা নিজেই। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, ৩০ সেপ্টেম্বর প্রচারিত অনুষ্ঠানের পর্বে নিজের চোটের কথা জানান তিনি। প্রতিদিনের মতো এদিনও দর্শকদের সামনে হাজির হন অমিতাভ। তবে ছিল কিছুটা ভিন্নতা। সাধারণত অনুষ্ঠানের শুরুতে মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে দর্শকদের উদ্দেশে বক্তব্য দেন তিনি। কিন্তু হাঁটুর চোটের কারণে এদিন বসেই শুরু করেন নিজের বক্তব্য।

চোট পাওয়ার কারণ নিয়ে অমিতাভ জানান, আগের দিন শুটিং চলাকালে হঠাৎ পিছলে পড়ে যান তিনি। এতে বাঁ হাঁটুতে আঘাত লাগে। নিজের বাঁ হাঁটুর দিকে ইঙ্গিত করে বিষয়টি দর্শকদের জানান অমিতাভ। অভিনেতার কথা শুনে উদ্বিগ্ন হয়ে পড়েন স্টুডিওতে উপস্থিত দর্শকরা।

তবে দর্শকের অভিনেতা নিজেই জানান  চোট গুরুতর নয়। অনুষ্ঠানের প্রতিযোগীদের সঙ্গে কথা বলার সময় তিনি দাঁড়াবেন। কিন্তু সূচনাপর্বে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে তার কিছুটা অসুবিধা হচ্ছে। তাই এদিন বসেই দর্শকদের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেন তিনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ০৬:৩৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
১৩