০৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন এসোসিয়েট প্রফেসর অবসরপ্রাপ্ত ডাঃ মোঃ গোলাম মোস্তফা মজুমদার

স্টাফ রিপোর্টার

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাজীগঞ্জবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন গরীবের ডাক্তার ড.মোস্তফা আই ওয়লফেয়ার অর্গানাইজেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চক্ষু বিশেষজ্ঞ এসোসিয়েট প্রফেসর অবসরপ্রাপ্ত ডাঃ মোঃ গোলাম মোস্তফা মজুমদার।

সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ইতোমধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। ঈদ উপলক্ষে শুভেচ্ছা বার্তায় চক্ষু বিশেষজ্ঞ এসোসিয়েট প্রফেসর অবসরপ্রাপ্ত ডাঃ মোঃ গোলাম মোস্তফা মজুমদার বলেন, মুসলিম জাহানের শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, উচ্ছ্বাস ও উদ্দীপনা। সমাজ থেকে দূর হোক ধনী-গরিবের বৈষম্য। ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হোক সকল শ্রেণি-পেশার মানুষ। তিনি আরও বলেন, ঈদের আনন্দে এক কাতারে শামিল হোক ধনী, গরিব, ফকির ও মিসকিন। সবাই পরস্পরের সঙ্গে কোলাকুলি করে ভাগাভাগি করে নিক ভালোবাসা ও সম্প্রীতি।

দেশবাসীর কাছে নিজের জন্য দোয়া কামনা করে তিনি বলেন, আমি যেন আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি। দেশের সকল শ্রেণি-পেশার মানুষের জন্য আমার দোয়া ও শুভকামনা রইল।

তিনি আরও বলেন, মনে রাখতে হবে ঈদ কারও একার নয়—ঈদের আনন্দ সবার। তাই আসুন, আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবেশী ও অসহায় মানুষের পাশে দাঁড়াই। সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ১১:৫৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
২৮