০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

দৈনিক গণমানুষের ভাবনার সম্পাদক ও ব্যবসায়ী রিপন সরকারকে মিথ্যা মামলায় পুলিশি হয়রানির অভিযোগ

গণমানুষের ভাবনা রিপোর্ট

চাঁদপুরের মতলব উত্তরে ব্যবসায়ী ও দৈনিক গণমানুষের ভাবনার সম্পাদক মো. রিপন সরকারকে মিথ্যা মামলায় জড়িয়ে পুলিশি হয়রানি করার অভিযোগ উঠেছে মুন্সিগন্জ জেলার গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের হালিম দেওয়ান ও জীতু রাড়ীর পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবসায়ী রিপন সরকার ও তার পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবসায়িক ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে রিপন সরকারের হয়রানি করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করছেন তিনি। তার অভিযোগ, মামলায় যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলোর সঙ্গে তার বাস্তব কোনো সম্পৃক্ততা নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হয়রানি ও সামাজিকভাবে হেয় করার জন্যই মামলাটি করা হয়েছে।
ব্যবসায়ী রিপন সরকার বলেন, আমি মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন এর স্থায়ী বাসিন্দা। আমি একজন ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে মিথ্যা মামলা দিয়ে পুলিশ দ্বারা হয়রানি করার উদ্দেশ্যেই মুন্জিগন্জের গজারিয়া থানায় মিথ্যা ও ভিত্তিহীন মামলা করা হয়েছে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ন্যায়বিচার চাই।

তিনি আরও অভিযোগ করেন, মামলার কারণে তাকে বারবার পুলিশি জিজ্ঞাসাবাদ ও হয়রানির মুখোমুখি হতে হচ্ছে। এতে তার ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং পরিবারও আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

এ বিষয়ে অভিযুক্ত হালিম দেওয়ান ও জীতু রাড়ীর পরিবারের বক্তব্য জানতে চেয়ে তাদের মুঠো ফোনে একাধিক কল করে ও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে স্থানীয় কয়েকজন বলেন, রিপন সরকার একজন মানবিক মনের মানুষ, তিনি আমাদের এলাকার গরীব ও অসহায় মানুষের পাশে সবসময় ছিলেন। এবং আমাদের এলাকার সকলের জন্য নিজ অর্থায়নে একটি জামে মসজিদ নির্মান করে দিয়েছেন এবং আমাদের এই এলাকায় একটি কবরস্থান ও তৈরি করে দিয়েছেন। স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী শুক্কুর প্রধান জানান, রিপন সরকার শুধু আমাদের এলাকার নয় বিভিন্ন এলাকার অসহায় গরীব মেয়েদের বিবাহ, অসুস্থ মানুষের চিকিৎসা সেবা ও গরীব শিক্ষার্থীদের লেখাপড়ার সকল খরচ বহন করেছেন। তিনি আরো বলেন, রিপন সরকারের এই মহৎ কাজ গুলো কে নসাৎ করার জন্য জিতু রাড়ী ও হালিম দেওয়ানের পরিবার গুলো তাকে হয়রানি করে যাচ্ছে। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আবেদন করছি রিপন সরকারের বিরুদ্ধে আনা সকল মিথ্যা অভিযোগ গুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যাহার করার জন্য।

স্থানীয় এলাকাবাসীর দাবী, নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় এমনটাই প্রত্যাশা তাদের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ০৬:১৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬