০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বালিয়াডাঙ্গী’র ১নং পাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় সাংবাদিক মোঃ সাইফুল ইসলামের

নিজস্ব প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ৯ নম্বর ওয়ার্ড ও ইউনিয়নকে একটি আদর্শ, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ও বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

“সেবাই আমার অঙ্গীকার”—এই স্লোগানকে সামনে রেখে উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তাঁর ঘোষিত পরিকল্পনায় শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান, মাদক নিয়ন্ত্রণ এবং জনসেবাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম বলেন, একটি ইউনিয়নের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন সাধারণ মানুষ তাদের প্রয়োজনীয় নাগরিক সেবা সহজে ও স্বচ্ছতার সঙ্গে পাবে। ইউনিয়নের মানুষের মৌলিক অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে তিনি কাজ করতে চান।

(ঘোষিত অঙ্গীকার)
মৌলিক অধিকার ও নাগরিক সেবা: ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের মৌলিক অধিকার ও প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া।

শিক্ষা ও স্বাস্থ্য: শিক্ষার পরিবেশ উন্নত করা, শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধিতে কাজ করা এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ।

মাদকমুক্ত যুবসমাজ: যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে সচেতনতা কার্যক্রম জোরদার করা এবং তাদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের দিকে উদ্বুদ্ধ করা।

রাস্তাঘাট ও অবকাঠামো: ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ রাস্তাঘাট, সড়ক যোগাযোগ ও প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ।

পরিবেশ ও পরিচ্ছন্নতা: ইউনিয়নের পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা।

স্বচ্ছতা ও জবাবদিহিতা: ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা বাড়িয়ে একটি জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা।

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এজন্য ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও অংশগ্রহণ প্রয়োজন। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে তাদের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রার্থী হিসেবে তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি ১ নং পাড়িয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক অধিকার সুরক্ষা এবং এলাকার অগ্রগতিতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ০৭:৩০:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬