০১:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

ভূঞাপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

মোঃ মিজানুর রহমান

“তারুণ্যের আশা আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

রবিবার (১২ জুলাই)  বিকেলে ভূঞাপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইইএম ইউনিট ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর  আয়োজনে ও উপজেলা পরিবারে পরিকল্পনা অফিস বাস্তবায়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেয় উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ লুৎফর রহমান আজাদ, উপজেলা কৃষি অফিসার মোঃ মোখলেছুর রহমান, সমাজ সেবা অফিসার নাজমুল হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা তাবাসসুম, হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ এনামুল হক, ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ মিজানুর রহমান প্রমুখ।

সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান বলেন, ৭৩ দেশের ১৮ থেকে ৩৯ বছর বয়সী তরুণ যুবক এর মধ্য পরিচালিত জরিপে ১ লক্ষ ৯ হাজার এর মধ্য প্রায় ৯০ শতাংশ বলেছেন অর্থনৈতিক নিরাপত্তা এবং স্বাস্থ্যগতভাবে সুস্থ থাকাই হলো জীবনের গুরুত্বপূর্ণ লক্ষ্য। ৫৭ শতাংশ মনে করেন, অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং আবাসন ব্যবস্থা না থাকা বিয়ে করার ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধকতা। দুই তৃতীয়াংশ তরুন ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। দুই সন্তানের পরিবারকে আদর্শ পরিবার হিসেবে মনে করেছে প্রতি ৭ জনের মধ্যে ৫ জন। ৮৮ শতাংশ মতামত বাবা-মা হওয়ার পক্ষে প্রথম পূর্ব শর্ত নিরাপত্তা। ৮৭ শতাংশ মনে করেন, স্থায়ী কর্মসংস্থান। ১০ জনের ৮ জন মনে করেন সন্তান মানেই বাবা-মায়ের অপরিসীম আনন্দ ও সুখী হওয়ার মূলমন্ত্র।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ০১:১৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬