বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক গণমানুষের ভাবনার সম্পাদক রিপন সরকার
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক গণমানুষের ভাবনার সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রিপন সরকার। শুভেচ্ছা বার্তায় রিপন সরকার বাংলা নববর্ষে সবার জীবনে সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় রিপন সরকার আরও বলেন,অতীতের গ্লানি,দুঃখ,কষ্ট মুছে,অসুন্দর ও অশুভ পেছনে ফেলে নতুন কেতন উড়িয়ে বাংলা নববর্ষ সকলের জীবনে আরও সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনুক। বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এ উৎসব সর্বজনীন ও অসাম্প্রদায়িক। প্রতিবছর পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতি ও জাতিসত্তা বিকাশের প্রবল শক্তি নিয়ে হাজির হয়।
রিপন সরকার পরিশেষে আরও বলেন,আসুন বাঙালি জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করি। এসময় তিনি সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করেন।













