০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় ‘গোফরান বাহিনীর’ প্রধানসহ গ্রেফতার ২

ডেস্ক রিপোর্ট

যশোরের আলোচিত ‘গোফরান বাহিনীর’ প্রধান নাসির শেখ ওরফে গোফরান শেখসহ দুজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাইয়ের একটি মোটরসাইকেল ও ল্যাপটপসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

রবিবার (১৫ মার্চ) গভীর রাতে খুলনার রূপসা থানার জাবুসা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- অভয়নগর উপজেলার ধুলগ্রামের তছির শেখের ছেলে নাসির শেখ ওরফে গোফরান শেখ (৪০) ও ইছামতি গ্রামের মিজানুর রহমান মোল্লার ছেলে সোহেল রানা (২৮)। নাসির শেখ ও তার সহযোগী চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য। তারা ‘গোফরান বাহিনীর’ নামে চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করতেন। নাসির শেখের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২০টিরও বেশি মামলা এবং ১১টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, ‌‘গত ১ মার্চ রাতে অভয়নগর উপজেলার গোপিনাথপুর গ্রামে সোহেল শিকদারের বাড়িতে হানা দেয় গোফরান বাহিনী। ১০-১২ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে প্রবেশ করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা বাড়ির মালিকের শয়নকক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা, একটি মোটরসাইকেল, একটি ল্যাপটপ এবং একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

এ ঘটনার পর অভয়নগর থানায় মামলা করেন ভুক্তভোগী সোহেল শিকদার। এরপর ডিবি পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনার রূপসা থানাধীন জাবুসা গ্রামে অভিযান চালিয়ে গোফরান বাহিনীর প্রধান নাসির শেখ ও তার সহযোগী সোহেল রানাকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল, একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।’তিনি আরও বলেন, ‘নাসির শেখের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি চাঁদাবাজি, সাতটি অস্ত্র ও দুটি হত্যা মামলা এবং ১১টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া তার সহযোগী সোহেল রানার বিরুদ্ধেও বিভিন্ন থানায় সাতটি মামলা আছে। তারা যশোর ও খুলনার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি করতো।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ০৭:২৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
১২