০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধসে চাপা পড়লো ৭ শ্রমিক

স্টাফ রিপোর্টার

জামালপুরের ইসলামপুর থানায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে আহত হয়েছেন অন্তত ৭ নির্মাণ শ্রমিক।

সোমবার (১৬ মার্চ) বিকেলে ইসলামপুর থানা এলাকার ভেতরে এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস জানায়, ইসলামপুর থানার নতুন ভবনের নির্মাণ কাজ চলছে। ভবনটি ১৬০০ স্কয়ার ফিট হবে। ওই ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন শ্রমিকরা। একপর্যায়ে নির্মাণাধীন ছাদটি ধসে পড়ে। এতে ৭ জন নির্মাণ শ্রমিক চাপা পড়ে। এ সময় ওই ৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করে ইসলামপুর উপজেলা হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে ৫ জনের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় ভবনটির ছাদের পুরো অংশই ধসে পড়েছে। উদ্ধার অভিযান শেষে সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ০৬:৫০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
১৪