০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

এ সপ্তা‌হে ইরা‌নে হামলার শঙ্কা, ফির‌তি জবাব দি‌তে প্রস্তুত দেশ‌টি

ডেস্ক রিপোর্ট

চল‌তি সপ্তা‌হেই ইরানের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালা‌তে পা‌রে যুক্তরাষ্ট্র। এদি‌কে, যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালা‌লে কঠোর ও চূড়ান্ত জবাব দি‌তে প্রস্তুত দেশ‌টি। ইরানের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজিবাবাই এর বরাত দি‌য়ে এমনটাই জা‌নি‌য়ে‌ছে আন্তর্জা‌তিক সংবাদ সংস্থা আল জা‌জিরা।

স্থানীয় সময় গতকাল সোমবার (২৬ জানুয়ারি) মধ্যপ্রাচ্যের গালফ অঞ্চলের কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই জা‌নি‌য়ে‌ছে, এ সপ্তাহেই হামলার শঙ্কা র‌য়ে‌ছে। তবে, সময় পরিবর্তনও হতে পারে।

প্রসঙ্গত, আন্তর্জা‌তিক সংবাদ সংস্থা রয়টার্স জা‌নি‌য়ে‌ছে, যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী ও একাধিক সহায়ক যুদ্ধজাহাজ এর ম‌ধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।

অন‌্যদি‌কে, ইরানে হামলা চালালে দেশটির পাল্টা হামলা কেমন হবে সেটি নিয়ে এখন আলাপ আলোচনা চলছে। য‌দিও, বাহরাইনে একটি অনুষ্ঠানের ফাঁকে ইন্দোনেশিয়ার সংসদীয় প্রতিনিধিদলের প্রধানের সঙ্গে বৈঠকের সময় ইরানের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজিবাবাই বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর সামরিক হামলা চালায়, তাহলে তার দেশ কঠোর ও চূড়ান্ত জবাব দেবে।

উল্লেখ‌্য, ইরানে গত মাসের শেষ দিকে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। যা কঠোরভাবে দমন করে দেশটির সরকার। ওই সময় থেকেই বিক্ষোভকারীদের হত্যার অজুহাতে ইরানে হামলার হুমকি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ০৪:৪০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬