১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ইঁদুর থেকে ধানখেত বাঁচাতে পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের

মোঃ জাহিদুর রহিম মোল্লা

রাজবাড়ীতে ইঁদুরের আক্রমণ থেকে ধানক্ষেত রক্ষা করতে পেতে রাখা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে নিজেই প্রাণ হারিয়েছেন মোতালেব সরদার (৭২) নামে বৃদ্ধ এক কৃষক।

সোমবার (১৪ অক্টোবর) সকালে রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।তার বাড়ি একই গ্রামে।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, মোতালেব সরদারের বাড়ির পেছনে রয়েছে ধানক্ষেত। সেখানে ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পেতে খোলা তার টানা দিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। ওই ফাঁদে রাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে সকালে তা বিচ্ছিন্ন করে রাখতেন। রোববার রাতে বিদ্যুৎ সংযোগ দিলেও সোমবার সকালে তা বিচ্ছিন্ন করতে ভুলে যান মোতালেব। সকালে তিনি ধানক্ষেতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দীর্ঘক্ষণ পেরিয়ে যাওয়ার পর মোতালেব সরদার বাড়িতে না ফেরায় তার ছেলে সোহান ঘটনাস্থলে গিয়ে তার বাবাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ০৪:৩৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
৩১১