০৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

রংপুরে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা, কেন্দ্রসচিবকে দায়ী করলেন ইউএনও

গণমানুষের ভাবনা অনলাইন

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের।  এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।  পরিস্থিতির জন্য কেন্দ্রসচিবের গাফিলতিকেই দায়ী করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, মিঠাপুকুরের পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার অংশ হিসেবে রবিবার (২৬ এপ্রিল) ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।  কেন্দ্রটির ১৭টি কক্ষে মোট ৮৫৪ জন পরীক্ষার্থী অংশ নেয়।  তবে সকাল থেকেই কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় পরীক্ষা দিতে বাধ্য হয় তারা।

কেন্দ্রসচিব ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহেদুল আলম জানান, পরীক্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও বিদ্যুৎ অফিসে একাধিকবার যোগাযোগ করেও সমাধান পাওয়া যায়নি।  পরে ঝড়বৃষ্টি শুরু হলে বড় মোমবাতির সাহায্যে পরীক্ষা নেওয়া হয়।

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১–এর ব্যবস্থাপক মোহাম্মদ আশরাফ উদ্দিন খান বলেন, কেন্দ্রটি বলদিপুকুর সাবস্টেশনের আওতায় রংপুর গ্রিডের লাইনের সাথে যুক্ত।  ওই লাইনে আগুন লাগায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।  বর্তমানে শঠিবাড়ী গ্রিড থেকে বিকল্প সংযোগ দেওয়ার চেষ্টা চলছে।

এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ বলেন, কেন্দ্রসচিব বিষয়টি আগে থেকে তাকে অবহিত করেননি।  পরে জানার পর তিনি দ্রুত বিদ্যুৎ বিভাগের সাথে যোগাযোগ করেন।

তিনি আরও বলেন, আগাম তথ্য পেলে বিকল্প ব্যবস্থা নেওয়া সম্ভব ছিল।  ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি কেন্দ্রে এলইডি লাইট, মোমবাতি ও চার্জার লাইটসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ০৪:৪৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬