টাঙ্গাইল-৩ আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান খান আজাদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৭৯৪ ভোট। তার প্রতিদ্বন্ধী বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৭৩৪ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ এ ফলাফল ঘোষণা করেন।লুৎফর রহমান খান আজাদ এ আসন থেকে চার বার এমপি নির্বাচিত হন। বিগত বিএনপি সরকারের প্রতিমন্ত্রীও ছিলেন তিনি। এবার তাকে মনোনয়ন দেওয়া না হলেও জনগণের চাপেই তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন। নির্বাচনে তিনি বিএনপির প্রার্থীকে ২৫ হাজার ৬০ ভোটের ব্যবধানে পরাজিত করেন।প্রাথমিক প্রতিক্রিয়ার বিজয়ী লুৎফর রহমান খান আজাদ বলেন, ‘জনগণই আমাকে প্রার্থী করেছিলেন, তারাই আমাকে বিজয়ী করেছেন। এ বিজয় ঘাটাইলের জনগণের বিজয়, ঘাটাইল বাসীর বিজয়।’















