১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ অফিসে দুদকের অভিযান, ৩ দালাল আটক

চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) কার্যালয়ে অভিযান চালিয়ে তিনজন দালালকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজশাহী দুদক কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন দুদক রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন। তিনি জানান, বিআরটিএ কার্যালয়ের সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের গোপন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে তিনজন দালালকে লাইসেন্স বাবদ ১২ হাজার থেকে ১৪ হাজার টাকা আদায় করার সময় হাতেনাতে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, আদায়কৃত অর্থের একটি অংশ তারা বিআরটিএ কর্মকর্তাদের দিতেন বলেও দাবি করেছেন দুদক কর্মকর্তা। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট বিআরটিএ কর্মকর্তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ০৩:১৬:৩২ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
১৮২