শিরোনাম:
যাচাই-বাছাইয়ের আগে ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রয়োজনীয় যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানোর অনুমতি দেওয়া হবে না।
‘সুরমা-কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পের আওতায় সিলেট সদর উপজেলার সুরমা নদীর ডান তীরের কানিশাইলে নদীতীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আজ এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়ানোর দাবি জানালেও সরকার বিষয়টি যাচাই-বাছাই করে সঠিকভাবে যাচাই করে সিদ্ধান্ত নেবে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনিয়োগে বাধা সৃষ্টি করবে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে দেশি-বিদেশি বিনিয়োগে যাতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সে বিষয়ে সরকারের নজর রয়েছে।





















