০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় রতন গ্রুপের আনিকসহ ৫ জন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

কুমিল্লা নগরীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আলোচিত রতন গ্রুপের আনিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

আটক আনিসুর রহমান ওরফে আনিক (১৯)কে পুলিশ রতন গ্রুপের ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে উল্লেখ করেছে। পুলিশ জানিয়েছে, রতন আত্মগোপনে থাকায় আনিক গ্রুপটির কার্যক্রম নিয়ন্ত্রণ করছিলেন।

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, নগরীর যেসব এলাকায় কিশোর গ্যাংয়ের আড্ডা ও অপরাধমূলক কর্মকাণ্ডের চেষ্টা হয়, সেসব এলাকায় অভিযান চালানো হয়েছে। আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই শেষে অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোর গ্যাং ও উঠতি বয়সী অপরাধীদের তৎপরতা ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ০৩:৪৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
২