এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় রিপন সরকার
সারাদেশে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন দৈনিক গণমানুষের ভাবনার সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: রিপন সরকার।
পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এসএসসি পরীক্ষা প্রতিটি শিক্ষার্থীর জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। দীর্ঘ পথচলার এই প্রথম বড় পরীক্ষায় ধৈর্য ও আত্মবিশ্বাসের সাথে অংশ নিতে হবে। তিনি শিক্ষার্থীদের সুস্থতা কামনা করেন এবং প্রত্যাশা করেন যে, তারা তাদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করে পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করবে।
মোঃ রিপন সরকার আরও বলেন, আজকের এই শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের কাণ্ডারি। তাই পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় বলীয়ান হয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, পরীক্ষার এই সময়ে শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ না দিয়ে তাদের মানসিক সাহস ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা জরুরি।
মোঃ রিপন সরকার একজন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবিক সমাজ সেবক। তিনি আরও বলেন, ‘‘আল্লাহ তা’আলা তোমাদেরকে পূর্ণ যোগ্যতাসহকারে তৈরি হওয়ার তাওফিক দান করুন। মহান আল্লাহ তোমাদেরকে সুস্থতার সাথে পরীক্ষায় অংশগ্রহণ করার তাওফিক দিন। আমিন।
























