০৬:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

নানান আয়োজনে বিশ্বনাথে বাংলা নববর্ষ উদযাপন

নানান আয়োজনে সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘বাংলা নববর্ষ’ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯.৪০ মিনিটের দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘জাতীয় সংগীত’ পরিবেশনের মধ্য দিয়ে ‘বাংলা ১৪৩৩ সাল’কে বরণ করে নেওয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়।

‘পহেলা বৈশাখ’ পালনের লক্ষ্যে সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের ব্যানারে শিক্ষার্থী’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গের উপস্থিতিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি ‘বৈশাখী শোভাযাত্রা ও লোকজ মেলা’র উদ্বোধন করেন।
দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন শেষে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহন করেন ইউএনও’সহ সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

‘বৈশাখী শোভাযাত্রা’সহ পহেলা বৈশাখের অনুষ্ঠানমালায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, সাবেক দপ্তর সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন, প্রকৌশলী আবু সাঈদ, সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা বিকাশ রঞ্জন দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেস চন্দ্র দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, ইউআরসি ইন্সট্টাক্টর আজমত উল্লা খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাওছার খান, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সদস্য সুজিত দেব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সহ সভাপতি রুহেল উদ্দিন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকী প্রমূখ ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ০৬:০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬