০৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

রায়গঞ্জে চাচা-ভাতিজার মরদেহ উদ্ধার

জি,এম স্বপ্না

সিরাজগঞ্জের রায়গঞ্জ চাচা-ভাতিজার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুন্ঠপুর ভেড়ারদহ ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রায়গঞ্জ থেকে সিরাজগঞ্জ যাওয়ার আঞ্চলিক রাস্তার বৈকুণ্ঠপুর ভেড়ারদহ ব্রিজের নিচে দুটি লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয়রা খবর দিলে মরদেহ দুটি বিকেলে উদ্ধার করে থানা পুলিশ।

নিহতরা হলেন,উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামের বদিউজ্জামানের পুত্র রিয়াজ উদ্দিন (১৯) ও তোতা মিয়ার পুত্র হৃদয় (১৮)।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, ইতিমধ্যে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, গত ১৭ মার্চে রায়গঞ্জ থানায় নিহতের পরিবার থেকে নিখোঁজের একটি জিডি করেছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ০৭:১৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
৩১৬